Opu Hasnat

আজ ১৫ মার্চ রবিবার ২০২৬,

বিএনপির নিরঙ্কুশ জয় রাজনীতি

বিএনপির নিরঙ্কুশ জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি ২০০ আসনের মাইলফলক অতিক্রম করেছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি জয় পেয়েছে ২১০টি আসনে। অপরদিকে জামায়াত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা ৭০ এবং স্বতন্ত্র ও অন্যান্য পেয়েছে ৭টি আসন। এখনো বাকি আছে ১২টি আসন।

ভোটগণনা চলছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার দুপুরের মধ্যেই ২৯৯টি আসনের ফলাফল অফিসিয়ালি ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। এদিন সংসদীয় আসনের নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে।