ভোটগ্রহণ শুরু, চলবে সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় / 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থী মারা যাওয়ায় ২৯৯ আসনে ভোটগ্রহন শুরু হয়েছে। স্থগিত ওই ভোটের তফসিল পরে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, টানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
এদের মধ্যে ১০ লাখের বেশি প্রবাসী ভোটার ও ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনী, কয়েদিরা প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ভোটে অংশ নিয়েছে ৫০টি দল। ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করছে। দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন।
স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। এরমধ্যে দলীয় প্রার্থীর সংখ্যা ৬৩ জন। বাকি ২০ জন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।
ভোটের পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় প্রার্থী। পুরুষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৩ জন। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় আসনটিতে পরে নতুন তফসিলের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।
২৯০ জন প্রতিদ্বন্দ্বী রয়েছে এই দলের। বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে ২২৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন, জাতীয় পার্টির (জাপা) ২০০ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩২ জন, গণঅধিকার পরিষদের ৯৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।
ইসি সূত্রগুলো জানিয়েছে, ৩৫ বছর বয়সী ভোটার সংখ্যা এবার ৪ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৬১ জন। ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটার সংখ্যা ২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫৩১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৯০২ জন। নারী ভোটার ৯৪ লাখ ৯০ হাজার ২২১ জন। আর হিজড়া ভোটার ৪০৮ জন।
অন্যদিকে ২৫ থেকে ৩৫ বছর বয়সী ভোটার রয়েছে ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ৩০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৪১ লাখ ১ হাজার ৯০ জন। নারী ভোটার ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৫৬২ জন। আর হিজড়া ভোটার ৫৬৭ জন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

সব খবর
সর্বাধিক পঠিত