Opu Hasnat

আজ ১৫ মার্চ রবিবার ২০২৬,

আজ বরিশালে তারেক রহমানের জনসভা রাজনীতি

আজ বরিশালে তারেক রহমানের জনসভা

প্রায় ২০ বছর পর নির্বাচনী জনসভা করতে আজ (৪ ফেব্রুয়ারি) বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এই জনসভাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১টায় শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা।

দুপুর ১২টার দিকে তারেক রহমান হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছাবেন।

এদিকে প্রিয় নেতাকে একনজর দেখতে আজ সকাল থেকেই জনসমাবেশের মাঠে আসতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিশেষ করে নারী নেত্রীরা মঞ্চের সামনের দিকে অবস্থান নিতে শুরু করেছেন। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সড়ক ও নৌপথে বরিশালে আসছেন।

শীতের শিশিরভেজা ভোরে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে নগরীর বেলস পার্ক মাঠ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সকাল ১১টায় জনাব তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালের উদ্দেশে রওনা হবেন। একই সময়ে বরিশালে জনসমাবেশ শুরু হবে। দুপুর ১২টার দিকে তিনি মঞ্চে উঠবেন, বক্তব্য দেবেন এবং দুপুর ১টায় হেলিকপ্টারযোগে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন।