Opu Hasnat

আজ ১৫ মার্চ রবিবার ২০২৬,

সৈয়দপুরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন নীলফামারী

সৈয়দপুরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার  সকাল ৯ টায় ওই কেন্দ্রের  ফিতা কেটে ও নামফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন তিনি। পাশাপাশি কেন্দ্রটিতে একটি বৃক্ষরোপণও করেন তিনি। এরপর তিনি আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন ।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান,  বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বিএলআরআই এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও বিএলআরআই এর উর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, আঞ্চলিক কেন্দ্র উদ্বাধনের পরে বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে কর্মশালা আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।