সৈয়দপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নীলফামারী / 
বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল ফারুক একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। সমাবেশে আগামী উপজেলা পরিষদ ও পৌর পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সৃরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাদিম, বায়তুল মাল সম্পাদক আব্দুল কাদের।
সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলার সাবেক আমীর মাওলানা লুৎফর রহমান ও বর্তমান নায়েবে আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
সৈয়দপুর উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ও ইউনিটের শতাধিক দায়িত্বশীল অংশ গ্রহণ করেন।
এসময় তিনি আগামীর স্থানীয় নির্বাচনে সৈয়দপুর উপজেলা পরিষদের জন্য চেয়ারম্যান পদে উপজেলা নায়েবে আমীর শফিকুল ইসলাম এবং পৌর পরিষদের জন্য মেয়র পদে সৈয়দপুর পৌর আমীর শরফুদ্দিন খানকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
প্রধান অতিথি জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিগত দিনের গুম, খুন, হত্যা, হামলা, মামলা ও নির্যাতন নিপীড়নের শিকার এবং মৌলিক অধিকার বঞ্চনায় বাংলার সর্বস্তরের মানুষ অতিষ্ঠ ছিল। যে কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল।

সব খবর
সর্বাধিক পঠিত