দামুড়হুদায় ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার চুয়াডাঙ্গা / 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকাল ৪টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মাঠে ধান মেশিন (হারবেস্টার) মেশিনে জড়িয়ে যাওয়া অবস্থান স্থানীয়রা অজগরটি আটক করে। পরে ওই দিন রাত ১২টার দিকে উপজেলা বনবিভাগ ও খুলনা বণ্যপ্রাণি সংরক্ষন বিভাগ অজগরটি উদ্ধার করে উপজেলা বনবিভাগে নিয়ে আসে। সাপটি ১০ফিট লম্বা ও ওজন ১৫ কেজি বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা পরিবেশবাদী সংগঠন 'পানকৌড়ি'র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, প্রাথমিকভাবে শনাক্তে বোঝা যাচ্ছে সাপটি দেশীয় অজগর বা ময়াল সাপ, যা ইন্ডিয়ান রক পাইথন নামেও পরিচিত এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। চুয়াডাঙ্গা এই সাপের প্রথম দেখা মিলল এর আগে কখোনা এই জেলায় এমন সাপ দেখা যায়নি।
দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই দিন বিকালে গ্রামের মাঠে মেশিন দিয়ে ধান কাটার বিকাল ৪টার দিকে বিশাল আকৃতির অজগরটি মেশিনে জড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় আতঙ্কে অনেকেই সাপটি মারতে উদ্যত হলে ও স্থানীয় যুবক সাদ্দাম হোসেন সাপটি মারতে বাঁধা দেয়। সে কৌশলে বস্তাবন্দি করে বাড়ীতে নিয়ে যান। সাপটি ধরার সময় তাকে কামড় দিলে ও বিষধর না হওয়ায় তার কোন ক্ষতি হয়নি। তিনি আরো জানান, খবর পেয়ে খুলনা বন্যপ্রণি সংরক্ষন বিভাগকে জানানো হলে রাত ৯টার দিকে দুজন কর্মচারি আসলে গোপালপুর গ্রামের সদ্দাস হোসেনের বাড়ী থেকে রাত ১২টার দিকে এটি উদ্ধার করা হয়। সুন্দরবন এলাকায় অবমুক্ত করার জন্য খুলনা বণ্যপ্রনি সংরক্ষন বিভাগে পাঠানো হয়েছে। অজগরটি বর্ন্যাত এলাকা থেকে মাথাভাঙ্গা ও ভৈরব নদী হয়ে ভেসে আসতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, এ এলাকায় এ ধরনের অজগর দেখা মেলেনা প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অতি বৃষ্টির কারনে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় কোন এলাকা থেকে ভেসে আসতে পারে। আমাদের এলাকায় অভয়ারন্য না থাকায় সুন্দরবন এলাকায় অবমুক্ত করার জন্য অজগরটি খুলনা বন্যপ্রনি সংরক্ষন বিভাগের দেওয়া হয়েছে।

সব খবর
সর্বাধিক পঠিত