Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম

তাবলীগের শীর্ষ মুরব্বি মাওলানা মোশাররফ হোসেন এর ইন্তেকাল রাজধানী

তাবলীগের শীর্ষ মুরব্বি মাওলানা মোশাররফ হোসেন এর ইন্তেকাল

তাবলীগ জামাতের বাংলাদেশের শীর্ষ  ও  প্রবীন  মুরুব্বি, কাকরাইল মসজিদের আহলে শুরা হযরত মাওলানা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর শ্যমলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। 

তাবলীগ জামায়াতের র্শীষ মূরব্বীদেও সূত্রে জানা গেছে, গত দুইদিন যাবৎ তিনি আইসিইউতে ছিলেন। কিডনী সমস্যায় অনেক দিন যাবৎ আক্রান্ত ছিলেন।  মাওলানা মোশারফ হোসেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জুম্মার নামাজের ইমামতি করতেন। এছাড়া প্রতি ইজতেমায় আসর,ফজরসহ বিভিন্ন নামাজের পরে মূল বয়ান করতেন।

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোঃ সায়েম জানান, আজ  মাগরিবের নামাজের পর টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানের পশ্চিম পাশে তাবলীগের মারকাজ মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যূতে তাবলীগ জামাতের বিশ্ব আমীর মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও তাবলীগ জামাতের বাংলাদেশের প্রবীন মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম গভীর শোক জানিয়েছেন। 

এই বিভাগের অন্যান্য খবর