জেনি কিম এর রেকর্ড বিনোদন / 
ফয়সাল হাবিব সানি: দক্ষিণ কোরিয়ার উল্লেখযোগ্য ‘ব্ল্যাকপিঙ্ক' ব্যান্ডের সংগীত তারকা ও জনপ্রিয় পপ গায়িকা জেনি কিম। ২০১৬ সালে তিনি গার্ল ব্যান্ডগ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক' এ যোগদান করে নিজেকে অনন্য উচ্চতায় মেলে ধরেন। সম্প্রতি তিনি সোলো গান ‘মন্ত্র' ও ‘লাইক জেনি' এর জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) কর্তৃক দুটি গোল্ড সার্টিফিকেশন অর্জন করেছেন।
এদিকে, দ্য উইকেন্ড ও লিলি রোজ ডেপের সঙ্গে করা যৌথ গান ‘অন অব দ্য গার্লস' এর জন্য প্লাটিনাম সার্টিফিকেশন লাভ করেছিলেন জেনি। ইতোমধ্যেই রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) প্রদত্ত সর্বাধিক সার্টিফিকেশন লাভ করে রেকর্ড গড়েছেন নন্দিত এ পপ তারকা।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী ও বৃহত্তম নগরী সিউল শহরে জন্মগ্রহণ করেন জেনি কিম। বর্তমানে তার বয়স ২৯ বছর। ২০১৮ সালে তিনি একক শিল্পী হিসেবে তার অসামান্য গায়কি প্রতিভার উন্মেষ ঘটান।
ছবি: জেনি কিম (সংগৃহীত)

সব খবর
সর্বাধিক পঠিত