টেরেন্স হেনরি স্ট্যাম্প এর প্রতি গভীর শ্রদ্ধা বিনোদন / 
ফয়সাল হাবিব সানি: টেরেন্স হেনরি স্ট্যাম্প ছিলেন একজন বিখ্যাত ইংরেজ অভিনেতা; যিনি খলনায়ক চরিত্রে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনি ১৯৯৫ সালে এম্পায়ার কর্তৃক সর্বকালের ১০০ জন সেক্সি চলচ্চিত্র তারকাদের একজন হিসেবে মনোনীত হয়েছিলেন। ছোটবেলা থেকেই টেরেন্স দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন ও আকর্ষণীয়।
‘সুপারম্যান (১৯৭৮)' এবং ‘সুপারম্যান ২ (১৯৮০)' সিনেমাদ্বয়ে আর্চভিলেন জেনারেল জোড এর ভূমিকায় অভিনয় করে পৃথিবীব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন টেরেন্স হেনরি স্ট্যাম্প। জীবদ্দশায় অসামান্য কর্মের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন অসংখ্য সম্মানজনক পুরস্কার ও সম্মাননাও।
প্রসঙ্গত, ১৯৩৮ সালের ২২ জুলাই (শুক্রবার) ইংল্যান্ডের লন্ডন শহরের পূর্ব প্রান্তে অবস্থিত টাওয়ার হ্যামলেটসের লন্ডন বরো'র এলাকা স্টেপনিতে জন্মগ্রহণ করেন তিনি। চলতি মাসেই কিছুদিন পূর্বে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনন্দিত খলনায়ক হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত খ্যাতিমান এ অভিনেতা। বাংলাদেশের অন্যতম তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ অনলাই নিউজ পোর্টাল ‘টাইমটাচ নিউজ ডটকম' পরিবার টেরেন্স হেনরি স্ট্যাম্প এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং বিশ্ববরেণ্য এ অভিনেতার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।
ছবি: টেরেন্স হেনরি স্ট্যাম্প (সংগৃহীত)

সব খবর
সর্বাধিক পঠিত