Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

‘বঙ্গ’ ওটিটিতে বিনামূল্যে ‘সিসিমপুর’ বিনোদন

‘বঙ্গ’ ওটিটিতে বিনামূল্যে ‘সিসিমপুর’

ফয়সাল হাবিব সানি: বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত একসময়ের তুমুল জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’ বিনামূল্যে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ অ্যাপে। ইতোমধ্যেই ১৫তম সিজনের নতুন পর্বও চলে এসেছে ওটিটিতে। 

প্রসঙ্গত, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট পরিচালিত এক জরিপে ‘সিসিমপুর’ শিশুতোষ অনুষ্ঠান হিসেবে শীর্ষস্থানীয় এবং সামগ্রিক অর্থে তৃতীয় জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল। শিশুদের মেধা, মনন ও মানসিক উৎকর্ষ সাধনে শিক্ষামূলক শিশুতোষ এ অনুষ্ঠানটি অত্যন্ত ইতিবাচক ও সুদূরপ্রসারী তাৎপর্য বহন করে চলছে। 

ছবি: সংগৃহীত