সন্তান হারানোর শোকে এখনও বিভোর সেলিনা জেটলি বিনোদন / 
ফয়সাল হাবিব সানি: ২০০১ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স’ খেতাবপ্রাপ্ত বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। বেশ কিছু বলিউড সিনেমায় অভিনয় করে প্রশংসিত ও আলোচিত হয়েছেন তিনি।
অন্যদিকে, প্রিয় সন্তানকে হারানোর শোকে কতটা বিভোর হয়েছেন সেই বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইনস্টাগ্রাম) সম্প্রতি প্রকাশ করেছেন এ অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজের শোকার্ত মনের কষ্টের কথা তুলে ধরেছেন জেটলি।
উইকিপিডিয়ার তথ্যমতে, ১৯৮১ সালের ২৪ নভেম্বর (মঙ্গলবার) আফগানিস্তানের কাবুল শহরে পাঞ্জাবি ভারতীয় পিতা এবং আফগান হিন্দু মায়ের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। পেশাগত জীবনে সেলিনা জেটলি একজন অভিনেত্রী, শিল্পী ও লেখক।
ছবি: সেলিনা জেটলি (সংগৃহীত)

সব খবর
সর্বাধিক পঠিত