ডাসারে জুয়া খেলার সন্দেহে ৪ যুবক আটক! মাদারীপুর / 
মাদারীপুরের ডাসার উপজেলায় অভিযান চালিয়ে জুয়া খেলা ও পরিচালনার সন্দেহে ৪ যুবককে আটক করছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়।
আটককৃতরা হলো উপজেলার খিলগ্রামের ছালাম তালুকদারের ছেলে আসিব তালুকদার (২৪), শশিকর বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩), একই গ্রামের পুলিন মল্লিকের ছেলে মিলন মল্লিক (২৫) ও শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায় (২৬)।
পুলিশ সুত্রে জানাগেছে, আটককৃতরা ডাসার উপজেলার সীমান্তবর্তী কোটালিপাড়ার কাছাকাছি বিলের পানির মধ্যে একটি পরিত্যক্ত উঁচু ভিটায় বর্ষা মৌসুমে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছিল।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সন্দেহে ৪ জনকে আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সব খবর
সর্বাধিক পঠিত