Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু নাটোর

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় আতিকুর রহমান (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান বড়দেহা গ্রামের মৃত মঞ্জিল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আতিকুর রহমান তার পুকুরের মাছের জন্য খাদ্য কিনতে অটোভ্যানে করে রাজাপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে নাটোর-পাবনা মহাসড়কের কয়েনবাজার এলাকায় পৌঁছালে একটি সৌরভ পরিবহনের একটি দ্রুতগামী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আতিকুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।