Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

কালকিনিতে ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন! মাদারীপুর

কালকিনিতে ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন!

মাদারীপুরের কালকিনিতে বানোয়াট ও ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে শাহ আলম রাড়ী (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেফতারের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রমজানপুরে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। 

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানান, উপজেলার রমজানপুর এলাকার জজিরা গ্রামের মৃত আকবার রাড়ীর ছেলে বৃদ্ধ শাহআলম রাড়ীকে জরিয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার এক নারী বাদী হয়ে তার শিশু কন্যকে দিয়ে ধর্ষন চেষ্টার ঘটনা সাজিয়ে কালকিনি থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় কালকিনি থানা পুলিশ বৃদ্ধ শাহআলম রাড়ীকে গত রোববার সকালে গ্রেফতার করে মাদারীপুর জেলহাজতে প্রেরন করেন। এ বানোয়াট ও ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ওই মানববন্ধন করে এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন বৃদ্ধ শাহ আলমের ভাই এছাহাক রাড়ী, সাগর মুন্সি, জাকির রাড়ী, এসকান্দার। 

এ সময় বক্তারা বলেন, বৃদ্ধ শাহ আলম রাড়ীকে জরিয়ে  মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মুলত মামলার বাদী ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে উদ্দেশ্যে প্রনোদিত ভাবে থানায় ধর্ষন চেষ্টা মামলা সাজিয়ে শাহআলমকে জেলে পাঠিয়েছে। মামলার বাদী ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে অনেক আগেই শাহ আলমের কাছে দেড় লাখ টাকা চেয়েছিল। ওই টাকা দিতে অস্বীকার করায় বাদী তার শিশু কন্যাকে ভিকটিম সাজিয়ে ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছে। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। 

এ বিষয় জানতে চাইলে মামলার বাদীর ঘরের দরজা বন্ধ পাওয়া যায় এবং বাদীকেও এলাকায় পাওয়া যায়নি। 

এ বিষয় মামলায় তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এসআই পল্লব জানান, বিষয়টি সরেজমিন তদন্ত শেষে বলা যাবে মুলত কি ঘটেছিল।