রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু রাজবাড়ী / 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রাব্বি বালিয়াকান্দি উপজেলার বনগ্রামের নবিয়াল হোসেনের ছেলে। বুধবার (২০ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্বক আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যাবস্থা চলমান আছে।

সব খবর
সর্বাধিক পঠিত