চোর সন্দেহে যুবককে পিটয়ে হত্যা মাগুরা / 
মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে চোর সন্দেহে সজল হোসেন (২৫) নামে এক লোককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে মাগুরা মানান পুলিশ। রোববার (১০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের শরীয়ত মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে শরিয়ত মোল্লার সাথে একই গ্রামের আলতাফ হোসেনের সামাজিক বিরোধ চলছিল। রোববার আলতাফ হোসেনের বাড়ি থেকে সাত হাজার টাকা হারিয়ে যাওয়ার অজুহাতে ঐদিন সন্ধ্যায় চোর সন্দেহে শরিয়ত মোল্লার ছেলে সজল হোসেনকে ধরে আলাইপুর স্কুল মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে পিটুনি দেয়।
সেখান থেকে স্থানীয়রা আহত অবস্থায় সজল মোল্লাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই সজল মোল্লা মারা যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওসমান গনি বলেন, 'রোববার রাতে এক যুবক আহত অবস্থায় হাসপাতালে আসে। ওই যুবকবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
মাগুরা সদর থানার আফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

সব খবর
সর্বাধিক পঠিত