Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ২২ লক্ষ টাকার ভারতীয় দানাদার রুপা জব্দ চুয়াডাঙ্গা

দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ২২ লক্ষ টাকার ভারতীয় দানাদার রুপা জব্দ

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে ৯  কেজি ৯০০গ্রাম ভারতীয় দানাদার রুপা পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে বিজিবি। শনিবার (৯ আগষ্ট) ভোরে উপজেলার জগন্নাথপুর ঈশাড়ার মোড় নামক স্থান থেকে এই রুপা জব্দ করা হয়। জব্দকৃত রুপার আনুমানিক মূল্যে ২১ লক্ষ ৯৪ হাজার ৯০০ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি)র সহকারি পরিচালক হায়দার আলি আজ দুপুর ২টার দিকে এক প্রেসবিজ্ঞতেত্বে জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে রুপা চোরাচালান হবে। এমন সংবাদের ভিত্তিত্বে তার দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে বিজিবি সশস্ত্র টহল দল সীমান্ত মেইন পিলার ৯৬ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড় নামক স্থানে এ্যাম্বুশ করে। এ সময় ভোর সাড়ে ৫টার দিকে  ২ জন সন্দেহ ভাজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে ওই সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি টহলদল তাদেরকে থামার জন্য সিগন্যাল দেয়। তখন তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে পাশের পাট ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।পরে চোরাকারবারী দের ফেলে যাওয়া মোটরসাইলেটি জব্দ করে মোটরসাইকেলটি তল্লাশীকালে মোটর সাইকেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ কেজি ৯০০গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করা হয়। জব্দকৃত রুপাসহ মোটর সাইকেলের আনুমানিক মূল্য একুশ লক্ষ চুরানব্বই হাজার নয়শত টাকা। 

এ বাপারে নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরী করেছে ও  রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।