চুয়াডাঙ্গার সীমান্তে প্রায় ৬লক্ষ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ চুয়াডাঙ্গা / 
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ও আনন্দবাস বিওপির দায়ীত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে।
১ আগষ্ট থেকে ৩ আগষ্ট তিন দিনে মাদক সহ চোরাচালনি পণ্য জব্দ করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক, হায়দার আলী আজ দুপুর ২টার দিকে এক প্রেসবিজ্ঞতিত্বে জানান, গোয়েন্দা তৎপরতার অংশ হিসাবে ১ আগষ্ট থেকে ৩ আগষ্ট জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা, বারাদী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া এবং আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ, ৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪৩ পিস ভারতীয় শাড়ী, ২৯২ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স, ১টি ভারতীয় আইফোন ও ৮০ পিস মোবাইল ডিসপ্লে ছাড়াও অন্যান্য চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মুল্য পাঁচ লক্ষ ছেষট্টি হাজার তিনশত টাকা বলে তিনি জানান।
বিজিবি’র এ ধরনের আভিযানিক সাফল্য শুধু বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ নয় বরং এটি সীমান্ত এলাকাকে অবৈধ কর্মকান্ডমুক্ত রাখার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বাস্তব রূপ। সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

সব খবর
সর্বাধিক পঠিত