জীবননগর সীমান্ত থেকে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গা / 
চুয়াডাঙ্গার জীবননগর থেকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি) অভিযান চালিয়ে ইউএসের তৈরী একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইটভাটার পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। দুপুর ১২ টার দিকে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি)র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারেন, গোয়ালপাড়া গ্রামের ইটভাটার নিকট অস্ত্র পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিত্বে উপজেলার নতুনপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া সীমান্তের ৬৪ নং মেইন পিলার এবং ৪ নং সাব পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের জাকা মোল্লার ইটভাটার পাশে অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ইউএসের তৈরী ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন এবং গুলি জীবননগর থানায় হস্তান্তর করার কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সব খবর
সর্বাধিক পঠিত