সাভারে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই প্রতিষ্ঠান সিলগালা ঢাকা / 
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) প্রধান কার্যালয়, ঢাকা-এর উদ্যোগে মঙ্গলবার ঢাকার সাভার থানা এলাকায় পরিচালিত হয় একটি গুরুত্বপূর্ণ ভ্রাম্যমাণ আদালত অভিযান।
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এবং ডিএমপি পুলিশের সহায়তায় এ অভিযানে অংশ নেন বিএসটিআই’র প্রসিকিউটিং কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন। অভিযানের লক্ষ্য ছিল পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সঠিক মোড়কজাতকরণ নিশ্চিত করা।
অভিযানকালে সাভার গেন্ডা এলাকার মেসার্স সেরা কনজুমার এবং ধরেন্ডা এলাকার মেসার্স গাফফার এন্টারপ্রাইজ নামক দুটি প্রতিষ্ঠানকে মশার কয়েল জাতীয় পণ্য বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়া উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করতে দেখা যায়। এতে সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে উক্ত প্রতিষ্ঠানদ্বয় সিলগালা করা হয়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং পণ্যের মান নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সব খবর
সর্বাধিক পঠিত