Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট : একটি প্রতিষ্ঠান সিলগালা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট : একটি প্রতিষ্ঠান সিলগালা

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা-এর যৌথ উদ্যোগে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল ও অনুমোদনবিহীন মশার কয়েল উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

বুধবার প্রথম অভিযানে এসবি কনজুমার প্রোডাক্ট নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরপর দ্বিতীয় অভিযানে হযরত আলী টিপুর মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। উভয় প্রতিষ্ঠানেই বিপুল পরিমাণে অনুমোদনহীন ও ভুয়া বিএসটিআই লোগো সংবলিত মশার কয়েল উৎপাদন করতে দেখা যায়।

উদ্ধারকৃত কয়েলগুলোর মধ্যে ছিলো- নিম পাতা, তুলসী পাতা, গ্রীণ ফাইটার কিং, বি.কে., কিলার কিং, চিতা বাঘ, মহারাজ, চন্দন, মেগা সনেট কিং, মেগা, পায়রা মেগা, রেড কাউসহ বিভিন্ন নামের ব্যান্ড। এসব পণ্যে বিএসটিআই-এর লোগো ব্যবহার করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল, যারা নিরাপত্তা নিশ্চিত করেন। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সাফায়েত হোসেন, প্রতিনিধি, বিএসটিআই, ঢাকা হেড অফিস।

বিএসটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পরিচালিত এমন অভিযানে প্রতিষ্ঠানটি অপরাধ উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্বদা সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে