২০২৪ সালের জন্য বাটার ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন অর্থ-বাণিজ্য / 
বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৫৩তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণনান।
সভায়, শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ৪৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ৪৪৫% লভ্যাংশের মধ্যে, ১০৫% চুড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে এবং ৩৪০% অন্তর্র্বতী লভ্যাংশ যা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
অন্যান্য পরিচালকদের মধ্যে দেবব্রত মুখার্জী, ব্যবস্থাপনা পরিচালক; শৈবাল সিনহা, পরিচালক; মিস ফারজানা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক; ইলিয়াস আহমেদ, অর্থ পরিচালক, এবং রিয়াজুর রেজা মুহাম্মদ ফয়সাল, কোম্পানি সচিব, বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাঁদের ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সব খবর
সর্বাধিক পঠিত