দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৯ স্বাস্থ্যসেবা / 
দেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও ৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী আছেন। তাদের মধ্যে ঢাকায় ১ জন এবং চট্টগ্রামে ২ জন চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন, এর মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৫২ জন।

সব খবর
সর্বাধিক পঠিত