বিএসটিআই’র অভিযানে লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জ / 
মঙ্গলবার (১৭.০৬.২০২৫) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এর নেতৃত্বে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্টস, শহিদনগর, ফতুল্লা, নারায়নগঞ্জ এর উৎপাদিত চিপস (ব্রান্ডঃ পান মাসালা (টমেটো ফ্লেভার) ও সুন্দরী) পণ্যের বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।

সব খবর
সর্বাধিক পঠিত