বাংলাদেশ প্রেস কাউন্সিলে সাব-এডিটরসদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মিডিয়া / 
রবিবার (০১ জুন) বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাব-এডিটরসদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। সেশন পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবর ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের পঞ্চাশ জন সংবাদকর্মী অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মো. মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক মো. জাওহার ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

সব খবর
সর্বাধিক পঠিত