Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

আস্থা লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর শাখার উদ্যোগে মতবিনিময় ফরিদপুর

আস্থা লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুর শাখার উদ্যোগে মতবিনিময়

‘‘সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার  (১৭ মে ২০২৫) সকাল ১০টায় ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ রকিব উদ্দিন পৌর বিপণি বিতান মার্কেটের তৃতীয় তলায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ফরিদপুর শাখার উদ্যোগে একটি ব্যবসায়িক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত দেশের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্সের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল এমডি ও চিফ অব এইচ.আর অ্যান্ড অ্যাডমিন (অবঃ) কর্নেল সালাহউদ্দিন খালেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সেলস এক্সিকিউটিভ এস.এম. লাভলু হোসেন, ফরিদপুর ব্রাঞ্চ ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসান এবং মোঃ বিল্লাল মৃধা। এছাড়াও ইউনিট ম্যানেজার, ফাইনান্সিয়াল অ্যাসোসিয়েট, পলিসি গ্রাহক, বিভিন্ন থানা ও জেলা থেকে আগত গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স সাধারণ মানুষের মধ্যে জীবন বীমার প্রতি বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে “নতুন ধারার বীমা” সেবার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে গ্রাহকদের প্রতিশ্রুতি পূরণ, স্বচ্ছতা এবং দ্রুত বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে একটি গ্রহণযোগ্য মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল সালাহউদ্দিন খালেদ (অবঃ) বলেন, “বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় ইন্স্যুরেন্স খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি করছে। এই ধারাবাহিকতায় আস্থা লাইফ দেশের মানুষের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “সবার জন্য উন্মুক্ত এই জীবন বীমা সেবা প্রতিটি ঘরে পৌঁছে দিতে আস্থা লাইফের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।” সভায় তিনি সেনাবাহিনীর আদর্শ ও নৈতিকতা অনুসরণ করে দেশের প্রতিটি প্রান্তে জীবন বীমা সেবা পৌঁছে দিতে সকলকে আহ্বান জানান।