Opu Hasnat

আজ ১৫ মার্চ রবিবার ২০২৬,

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা অর্থ-বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা

ব্যবসায়ীদের দাবি প্রেক্ষিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া খোলা তেল লিটার ১৬৯ টাকা ও পাম অয়েলের লিটার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেল ব্যবসায়ীদের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।

উপদেষ্টা এ সংক্রান্ত ব্রিফিংয়ে জানান, দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিলো। তখন লিটার প্রতি দাম নির্ধারন করা হয়েছিলো ১৭৫ টাকা।

এই বিভাগের অন্যান্য খবর