Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

‘ভ্যালেন্টাইন’স ডে’ তে আলোচনায় এসেছে ‘কাধালিক্কা নেরামিল্লাই’ বিনোদন

‘ভ্যালেন্টাইন’স ডে’ তে আলোচনায় এসেছে ‘কাধালিক্কা নেরামিল্লাই’

ফয়সাল হাবিব সানি: ‘ভ্যালেন্টাইন’স ডে’ বা ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও পৃথিবীব্যাপী প্রেক্ষাগৃহসমূহে মুক্তি পেয়েছে নানান সিনেমা। এরই ধারাবাহিকতায়, ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে সদ্য মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘কাধালিক্কা নেরামিল্লাই’ এ বছর ভালোবাসা দিবসে এসেছে বেশ আলোচনায়। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডিধর্মী ইংরেজি ভাষার আলোচিত সিনেমা ‘দ্য সুইচ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। 

প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করেছেন কিরুথিগা উদয়নিধি এবং প্রযোজনা করেছেন উদয়নিধি স্ট্যালিন। সিনেমাটিতে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন রবি মোহন এবং নিত্যা মেনেন। আলোচক-সমালোচকদের ঈপ্সিত প্রশংসার পাশাপাশি মুক্তির পরপরই বক্স অফিস থেকে ঈর্ষণীয় আয় করছে ১৪৩ মিনিট স্থায়ীত্বের দর্শকনন্দিত সিনেমাটি। 

ছবি: সংগৃহীত