Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

নরসিংদীতে মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা নরসিংদী

নরসিংদীতে মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার (০৬.০২.২০২৫) নরসিংদীর সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ‘‘লিড এসিড  ট্রাকশন ব্যাটারিজ’’ পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকেই শিংসুন ব্যাটারী ইন্ডাস্ট্রি লিঃ (Xing Shun Battery Industry Ltd), সাহেপ্রতাপ রোড, পুলিশ লাইন, আটিবাড়ী খাটেহারা, নরসিংদী সদর, নরসিংদী নামীয় প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি উদ্ঘাটিত ও প্রমাণিত হলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে অভিযোগ দায়ের করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করে এবং প্রতিষ্ঠানটিকে অতিসত্বর বিএসটিআই হতে পণ্যের গুণগত মান সনদ গ্রহনের জন্য নির্দেশ প্রদান করে ।

উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। নিম্নমানের পণ্যের বাজারজাত প্রতিরোধকল্পে  প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।