Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

কিশোরগঞ্জে বিএসটিআই'র সার্ভিল্যান্স অভিযান কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বিএসটিআই'র সার্ভিল্যান্স অভিযান

সোমবার (২৯.০১.২০২৫) কিশোরগঞ্জ জেলার ভৈরব  উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে ভৈরব ক্লে ব্রিকস প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে সমিতির সদস্যদের সাথে ক্লে ব্রিকস এর অনুকূলে বাধ্যতামূলক সিএম লাইসেন্স নবায়ন/ গ্রহনের বিষয়ে  আলোচনা করা হয়।

এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন প্রতিষ্ঠানের কেক, ব্রেড ও বিস্কুট পন্যের অনুকূলে বাধ্যতামূলক  লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণের অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানসমূহ-
* মেসার্স মায়ের দোয়া বেকারি
* মেসার্স বেবি বেকারি এন্ড কনফেকশনারি 
* মেসার্স  রাজধানী বেকারী,
* মেসার্স তাকদির বেকারী
* মেসার্স আইস কোং বেকারি
* মেসার্স নন্দন বেকারি 

অপরদিকে, কিশোরগঞ্জের ভৈরব বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানকে ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণের অনুরোধ জানানো হয়। হোটেলগুলো-

* মেসার্স হাজী হোটেল, 
* মেসার্স আদুরি মিস্টাম্ন ভান্ডার,
* মেসার্স দয়ানন্দ মিস্টান্ন ভান্ডার
* রমেশ মিস্টান্ন ভান্ডার, 

এ এফ এম হাসিবুল হাসান, (ফিল্ড অফিসার, সিএম) এর নেতৃত্বে শেখ রাসেল পরিদর্শক (মেট্রোলজি) এই অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী'র এরূপ অভিযান অব্যাহত থাকবে।