Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

পাইকগাছায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় খুলনা

পাইকগাছায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

সরকারী কর্মকর্তাদের সবাই সবাইকে সমন্বয় করে জনগণের বেশি বেশি করে সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি পাইকগাছা উপজেলা সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপ- বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত -বিন-রফিক, জনপ্রতিনিধিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গনমাধ্যম কর্মীদের মধ্যে পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ওসি শবজেল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম সিদ্দিকুর রহমান সহ উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পূর্বে পাইকগাছা পৌরসভা ভবনে যান এবং সেখানে পৌরসভার কার্যক্রম তদারকি করেন।