বিএসটিআই’র অভিযানে প্রতিষ্ঠান সীলগালা ঢাকা / 
বিএসটিআই’র অভিযানে প্রতিষ্ঠান সীলগালা বুধবার (০৪.১২.২০২৪) ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এর নেতৃত্বে মিরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মারুফ কেমিক্যাল, বেলতলা, পলাশনগর, পল্লবী, মিরপুর, ঢাকা-কে বিএসটিআ’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত অবৈধভাবে ইগলু নিম পাতা পাতাবাহার সহ বিভিন্ন ব্যান্ডের মশার কয়েল উৎপাদন এবং বিএসটআই’র লোগো ব্যবহার করে মশার কয়েল পণ্য তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় এবং মালিক পলাতক থাকায় প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে মো: আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মো: মেহেদী হাসান, পরীক্ষক (মেট),অংশগ্রহণ করেন।

সব খবর
সর্বাধিক পঠিত