পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় খেলাধুলা / 
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেল। পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের নজির ছিল না বাংলাদেশের। ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে মুলতানে সেই মুহূর্ত তৈরি হলেও দীর্ঘশ্বাস নিয়েই লাল-সবুজরা মাঠ ছেড়েছে। ২০২৪ সালে এসে হলো অসাধ্য সাধন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম কোনও টেস্ট জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা।
ঐতিহাসিক এই টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছে মুশফিকুর রহিমের ১৯১ রানের অনবদ্য ইনিংস। তার ব্যাটিংয়েই প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ৫৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লিড দাঁড়ায় ১১৭ রানের। পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দারুণ বোলিংয়ে দাঁড়াতেই পারেনি। ৯৪ রানে পিছিয়ে থেকে ১ উইকেটে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরুর পর ১৪৬ রানে থেমেছে দলটির ইনিংস। বাংলাদেশও পায় মাত্র ৩০ রানের লক্ষ্য। সেই লক্ষ্য ৬.৩ ওভারে বিনা উইকেটে তাড়া করেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম।
স্কোর:
প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)
প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০; লিড ১১৭ (নাহিদ ১*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিক ১৯১, মিরাজ ৭৭, শরিফুল ২২)
দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৫৪ ওভারে ১৪৬/১০, লিড ২৯ রান ( শাহজাদ ৫*; সাইম ১, মাসুদ ১৪, বাবর ২২, সৌদ শাকিল ০, শফিক ৩৭, সালমান ০, শাহীন ২, নাসিম ৩, রিজওয়ান ৫১, মোহাম্মদ আলী ০)
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩০/০, লক্ষ্য ৩০ (জাকির ১৫*, সাদমান ৯*)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

সব খবর
সর্বাধিক পঠিত