Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা চট্টগ্রাম

বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

মঙ্গলবার বিশেষ তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা তানভীর আজিজ, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা বাঁশখালী থানা পুলিশের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় বাঁশখালী উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে মোট ৪৫০০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযানকালে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় শীল কূপ বেকারির মালিক মোঃ মিজানকে নোংরা পরিবেশ ও বিএসটিআই লাইসেন্স না থাকায় ১০,০০০ টাকা জরিমানা করেন ও দক্ষিণ চাম্বল বাজার ডিলার, অবৈধ লাইসেন্সবিহীন পাতা বক্স মশার কয়েল বাজারজাত করার অপরাধে বিএসটিএ আইন ২০১৮ এর ১৫(১)/২৭ ধারায় মো: ইয়াসিনকে ২৫,০০০ টাকা জরিমানা করেন এবং সতর্ক করে বলেন বিএসটিআই লাইসেন্সবিহীন কোন পণ্য বিক্রয় করলে এই অভিযান চলমান থাকবে। একই সময় একতা বেকারির মালিক অলি মিয়াকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করেন।