Opu Hasnat

আজ ১৫ জানুয়ারী বৃহস্পতিবার ২০২৬,

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা ঢাকা

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত ঢাকার ধামরাই ও সাভার উপজেলার দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে। ২৮ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

দিনের শুরুতে ধামরাই উপজেলার উত্তর কেলিয়া এলাকায় অবস্থিত বন্ধন কেমিক্যাল ওয়ার্কস নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ড যেমন- রিচ মর্নিং, রিচমন্ড, বুলেট, নাইট ফ্রেশ, তালাশ, ই গুগল, ওয়ান এন্ড ওয়ান, তুলসী পাতা মশার কয়েল উৎপাদন করছে। একই সাথে প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এসকল পণ্য বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে  বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রতিষ্ঠানটির উৎপাদিত এবং বাজারজাতকরণের জন্য সংরক্ষিত প্রায় ৫০০০০ টাকা মূল্যের নকল মশার কয়েল জব্দপূর্বক ধ্বংস করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জব্দকৃত মশার কয়েল ধ্বংস করা হয়।  

পরবর্তীতে সাভার উপজেলার গেন্ডা এলাকায় অবস্থিত হাইব্রিড এন্টারপ্রাইজ নামীয় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআইয়ের অনুমোদন এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত হাইব্রিড বিচ্ছু, হাইব্রিড নিম ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অতিসত্বর প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণের জন্য এবং অনুমোদনের পূর্বে উৎপাদন বন্ধ রাখার জন্য বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে নির্দেশ প্রদান করেন। 
   
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) মোঃ আশিকুজ্জামান এবং পরিদর্শক (মেট্রোলজি) সিরাজুম মুনিরা।