Opu Hasnat

আজ ১৫ মার্চ রবিবার ২০২৬,

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২ টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন। বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)। 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইদ্রিস আলী জানান, সকালে ঢাকাগামী বাস মধুপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় আরও সাত জন।