ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মারকাজুল কুরআন মাদ্রাসা থেকে ফারহান শাহরিয়ার (ফাহিম) নামে ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।সম্প্রতি সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে সে নিখোঁজ হয়।
নিখোঁজের সময় তার পরনে ছিলো অ্যাশ রঙের পাঞ্জাবি ও পায়জামা। ফাহিমের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৫ কেজি এবং চুল ছোট।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফাহিমের সন্ধান পেতে পরিবারের সদস্যরা সহযোগিতা কামনা করেছেন। কোনো হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭১৩১৯২৫৭২ (মনিরুল ইসলাম, বাবা), ০১৬১৬৪৬১৯৪৬ (মো. রফিকুল ইসলাম, বড় চাচা)।

