​কেমিক্যাল মুক্ত ও খাঁটি প্রাকৃতিক খাদ্যদ্রব্য মানুষের ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০০৬ সালে যাত্রা শুরু করেছিল ‘ইউনাইটেড হেলথ কেয়ার’। অদম্য নিষ্ঠা, সততা এবং গ্রাহকদের অফুরন্ত ভালোবাসায়  দেখতে দেখতে প্রতিষ্ঠানটি সফলতার সাথে অতিক্রম করল ২০ বছর। ২০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে দেশের হাজারো শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ক্রেতাসাধারণের প্রতি গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

শুরুর গল্প :
​২০০৬ সালে রাজধানী এলিফ্যান্ট রোডের কাটাবন কনকর্ড টাওয়ারের নিচতলায় পথচলা শুরু করে ইউনাইটেড হেলথ কেয়ার। সততা ও অর্গানিক পণ্যের গুণগত মান ধরে রেখে ২ বছর পর প্রতিষ্ঠানটি তাদের ঠিকানা স্থানান্তর করে শ্যামলী মেইন রোডে (শ্যামলী শাহী মসজিদের মূল গেটের ঠিক উল্টো পাশে)। সেখানে টানা ৮ বছর অত্যন্ত সুনাম ও সফলতার সাথে গ্রাহকদের স্বাস্থ্যসেবায় অর্গানিক খাদ্য সরবরাহ করে তারা। বর্তমানে গ্রাহকদের আরও কাছাকাছি সেবা পৌঁছাতে রাজধানীর মিরপুর ৬০ ফুট রোড, আমতলা বাজার (গ্রীন সুপার শপের পাশে) অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হচ্ছে ইউনাইটেড হেলথ কেয়ার-এর কার্যক্রম।
​“আমাদের চাল-ডালে পোকা দৌড়ায়, কারণ আমরা প্রাকৃতিক”

​এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হাকিম এ.বি.এম রাসেল জানান, “ভেজাল ও কৃত্রিমতায় ভরা বাজারের ভীড়ে আমরা চেয়েছি মানুষকে একদম শুদ্ধ ও খাঁটি প্রাকৃতিক স্বাদ দিতে। আমাদের একটি মূলমন্ত্র বা স্লোগান রয়েছে— ‘আমাদের চাল-ডালে পোকা দৌড়ায়... কারণ আমরা প্রাকৃতিক’। কৃত্রিম প্রিজারভেটিভ না থাকায় আমাদের পণ্য শতভাগ নিরাপদ ও স্বাস্থ্যের জন্য পরম বন্ধু।”

​ইউনাইটেড হেলথ কেয়ার-এর অন্যতম প্রধান ও বিরল একটি বৈশিষ্ট্য হলো— ‘বিক্রিত মাল হাসি মুখে ফেরত নেওয়া হয়’। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণেই বিগত দু’টি দশক জুড়ে মানুষের আস্থার অপর নাম হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

প্রকৃতির পরম স্পর্শে হরেক পসরা:
​ইউনাইটেড হেলথ কেয়ার-এ পাওয়া যায় কাঠের ঘানিতে ভাঙানো দেশি সরিষার তেল, খাটি ঘি, সুন্দরবনের মধু, বিভিন্ন ভেষজ চা, আমলকী ও তেঁতুলের আচার, লাল গম, চালের ছাতু, ঘাসফুল বা আম কাঠালের তাজা ফলমূলসহ মানবদেহের রোগ প্রতিরোধে কার্যকর বিভিন্ন ভেষজ গাছ গাছড়ার তৈরি ঐতিহ্যবাহী পথ্য ও তেজসপত্র।

​এছাড়াও শোরুমে আসা দর্শনার্থী ও ক্রেতাদের আপ্যায়নে রয়েছে বিশেষ ও বিনামূল্যে পরিবেশিত শাহি শরবত ও ভেষজ নাশতার ব্যবস্থা।

​ভবিষ্যৎ অঙ্গীকার:
​২০ বছর পূর্তির এই শুভ মুহূর্তে ইউনাইটেড হেলথ কেয়ার কর্তৃপক্ষ জানায়— “বিগত ২০ বছর ধরে আপনাদের যে দোয়া, ভালোবাসা ও সমর্থন আমরা পেয়েছি, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আগামী দিনেও আমরা এই সুনামের ধারা বজায় রেখে আপনাদের সেবায় কেমিক্যালমুক্ত ও নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সংকল্পবদ্ধ।”