শনিবার (৫ সেপ্টেম্বর) পাবনা জেলার বেড়া উপজেলার কৈটুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে রোটারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোটারি আরসিসি কাশিনাথপুর এর রিপ্রেজেন্টেটিভ এবং এদ্রাকপুর কে এ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন কিরন এর সভাপতিত্বে রোটারি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপসা টিম - ৬৪ বাংলাদেশ এর ডেপুটি কো-অর্ডিনেটর  এবং রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈটুলা আদর্শ উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মির্জা কামাল পাশা।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পরিচালিত আরসিসি কাশিনাথপুর এর সদস্য মোঃ ফজলুর রহমান, মোঃ সাইফুল আলম খান সিহাব, শেখ শাহিন, মোঃ অনিক আহমেদ  জনি, বিশিষ্ট সমাজকর্মী মোঃ হুমায়ন কবীর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আরসিসি কাশিনাথপুর এর  সদস্য এবং  কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ মাহবুব হোসেন।

প্রধান অতিথি রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম পিএইচএফ বলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে। চলমান কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এবছর থেকে কৈটুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের   রোটারি শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান শুরু হলো।

বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস), কদমতলা পূর্ব বসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী, পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যায়নরত শিক্ষার্থীর শিক্ষা সহায়তা এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ  শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়, কৈটুলা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য  রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।

এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ আর্থিক সচ্ছলতার জন্য বিনামূল্যে ভ্যান প্রদান, বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন, বিনামূল্যে স্বাস্থ্যসম্মত  টয়লেট স্থাপন করে।